প্রকাশনা উৎসব ও মোড়ক
উন্মোচন
সাহিত্যের ছোটকাগজ কীর্তিনাশার কাব্য বর্ষা-শরৎ-হেমন্ত সংখ্যা, কবি খান মেহেদী মিজান এর উপন্যাস ভালোবেসে অবশেষে কবি ইয়াসিন আযীয এর গল্পগ্রন্থ অন্ধগলির স্কেচ এর ‘প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান শরীয়তপুর সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কীর্তিনাশার কাব্যের প্রধান সম্পাদক ও কবি শ্যামসুন্দর দেবনাথের সভাপত্বিতে এবং সম্পাদক ও কবি খান মেহেদী মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি ১১ এপ্রিল ২০২৬খ্রি. শনিবার, বিকাল ৩:০০ টায় শুরু হয়ে সন্ধার পর পর্যন্ত চলে।
অনুষ্ঠানটি
শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ ফজলুল হক, কবি ও প্রাবন্ধিক এবং অধ্যক্ষ,
শরীয়তপুর সরকারি কলেজ। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন
জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট
মির্জা হজরত সাইজী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম
(গেরিলা) আজাদ, কবি ও সমাজসেবক। অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি
ও প্রাবন্ধিক মিলন সব্যসাচী, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয়
প্রধান এবং সহকারী অধ্যাপক রীনা রানী দাস এবং দি ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকা
সম্পাদক ড. মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উকিল
মুন্সী মুরাদ, সাংস্কৃতিক কর্মী ও সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা শাখা।
অ্যাডভোকেট মোদাচ্ছের বাবুল, কবি ও সভাপতি, প্রগতি লেখক সংঘ, শরীয়তপুর। শাহজালাল
মিয়া, কবি ও সভাপতি, খেলাঘর, শরীয়তপুর জেলা শাখা। আমিনুল এইচ. এস. কবি ও সাংবাদিক
এবং সাধারণ সম্পাদক, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। এস. এম শফিকুল
ইসলাম স্বপন, কবি ও সংগঠক। রফিক ওসমান, কবি ও সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ
শরীয়তপুর জেলা শাখা।
আলোচক
ও অতিথিগণ কীর্তিনাশার কাব্য
বর্ষা-শরৎ-হেমন্ত সংখ্যা, উপন্যাস ভালোবেসে
অবশেষে এবং গল্পগ্রন্থ অন্ধগলির স্কেচ এর
বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সমালোচনা পেশ করেন। এখানে উল্লেখ্য যে, সাহিত্যের
ছোটকাগজ কীর্তিনাশার কাব্য
বর্ষা-শরৎ-হেমন্ত সংখ্যাটি গতবছর ডিসেম্বরে, খান মেহেদী মিজান এর উপন্যাস ভালোবেসে অবশেষে গাঙ্গচিল প্রকাশনি থেকে ২০২৫
সালে এবং ইয়াসিন আযীয এর গল্পগ্রন্থ অন্ধগলির
স্কেচ কারুবাক প্রকাশনি থেকে এ বছর অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়।
অনুষ্ঠনে
উপস্থিত অন্যান্য কবি-সাহিত্যিক ও আবৃত্তি শিল্পিগণ কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন
করেন। তারা হলেন কবি ও গল্পকার সুলতান মাহমুদ, প্রাবন্ধিক মৃধা শফিক, কবি লিখন মাহমুদ, কবি এ এইচ নান্নু, কবি জিহান
রব্বানি জাকির, কবি সাইফুল ইসলাম, কবি আসাদুল্লাহ কাওসার, কবি কুদ্দুস মাদবর, কবি বি এম আবুল কালাম, কবি
জান্নাতুল ফেরদৌস মুক্তা, কবি এম এম নাজমুল আবীদ, কবি ও আবৃত্তি শিল্পী মিজান, আবৃত্তি শিল্পি জান্নাত নীলা, খুদে
আবৃত্তি শিল্পি নাজিফ নূরসহ আরো অনেকে।
এছাড়াও শরীয়তপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষকগণ হলেন বাংলা বিভাগের প্রভাষক বিএম সোহেল, দর্শনের প্রভাষক শাহিন সরকার, বাচিক শিল্পি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সরকার মুহাম্মদ শফিউল্লা দিদার, ব্যবস্থাপনা বিভাগের কাওসার আহম্মেদ মোল্লা এবং ইতিহাস বিভাগের মোঃ মাসুদ রানা প্রমূখ। অনুষ্ঠানে আগত অতিথি, কবি-সাহিত্যিক এবং দর্শক-শ্রতাগণ সাহিত্যের ছোটকাগজ, উপন্যাস এবং গল্পগ্রন্থটির অধিক প্রচার ও সাফল্য কামনা কনের।
